রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশ এখন গায়েবী মামলায় আছন্ন : তৈমূর

এড.তৈমূর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় গায়েবী মামলা দায়ের ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্ভে মুক্তি এবং খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নারায়ণগঞ্জ  জেলা বিএনপির সাবেক সভাপতি এড.তৈমূর আলম খন্দকার বলেছেন, গত দুইদিনে যুবদল নেতা ইকবাল হোসেন, আতাউর, বিএনপি নেতা টি এইচ তোফা, মোহসীন, দুলাল সহ অনেককে বাড়ী থেকে গায়েবী মামলায় গ্রেফতার করা হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ও নারায়ণগঞ্জ  জেলা বিএনপির সাবেক সভাপতি এড.তৈমূর আলম খন্দকার বলেন, দেশ এখন গায়েবী মামলায় আছন্ন। সরকারের ইচ্ছায় আদালতে মামলা জটের সৃষ্ঠি হচ্ছে। যার ফল ভোগ করতে হবে দেশের সাধারন জনগনকে।  জালিম সরকারের পতন আসন্ন। অচিরেই জনরোষে বাকশালী সরকার ভেসে যাবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে নেতাকর্মীদের ধৈর্ষ্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন।

এড.তৈমূর আলম খন্দকার ইতিপূর্বে গ্রেফতারকৃত বিএনপি নেতা মাহমুন মাহমুদ, এড.সাখাওয়াত খান, আবুল হোসেন, মুহাম্মদ হোসেন কাজল, যুবদল নেতা জয়নাল আবেদীন, আমির হোসেন, কাজী সোহাগ, মিনহাজউদ্দিন মুন্না, রফিকুল ইসলাম, ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, শামীম, সাইদ রেজা সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।

About the author

SOFT PRO IT