বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ইয়াবা উদ্ধার

ইয়াবা উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৪শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মাদক উদ্ধার করলেও পালিয়ে যায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ব্লাক জনী ও তার সহযোগী বিপ্লব।

বুধবার গভীর রাতে বন্দর থানার উপ-পরিদর্শক সাইয়াদুল উপজেলার হাজরাদী চাঁনপুরস্থ মাদক ব্যবসায়ী বিপ্লবের বাড়ীতে অভিযান চালিয়ে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর সময় পুলিশের অভিযান টের পেয়ে মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী বিপ্লব (২৭) ও সুচিরবন্ধ এলাকার আমান উল্লাহ মিয়ার ছেলে র‌্যাব ও পুলিশের তালিকাভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী  মতিউর রহমান ওরফে ব্লাক জনী (৩৭) কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানায় ২ পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT