বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রেমিকার শ্লীতাহানী করায় প্রেমিক শ্রীঘরে

মদনগঞ্জে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে গরু খামারীকে পিটিয়েছে প্রতিপক্ষরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে প্রেমিকাকে শ্লীলতাহানী করায় প্রেমিকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) দুপুরে বন্দর থানায় প্রেমিকা কলেজ ছাত্রী সিমি আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। পুলিশ প্রেমিক সাগর(২০) কে গ্রেফতার করেছে।

কলেজ ছাত্রী সিমি আক্তার জানায়, সে বন্দরের হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। তার বাড়ির পাশের মহল্লার দড়ি সোনাকান্দা এলাকার নূর ইসলামের ছেলে সাগরের সাথে তার দীর্ঘ ৫ বছর প্রেম ছিল। সম্প্রতি সাগর অন্য কোর মেয়ের প্রতি আশক্ত হয়ে পড়ায় সে সাগরের পিছু ছেড়ে দেয়। এজন্য সাগর তার উপর ক্ষিপ্ত। রোববার সন্ধ্যায় বন্দরের ঘারমোড়া এলাকায় বান্ধবীদের সাথে মেলায় গেলে সাগর মেলায় গিয়ে প্রেমিকা সিমিকে প্রকাশে মারধর ও শ্লীলতাহানী করে। স্থানীয় লোকজন প্রেমিক সাগরকে ধরে তাৎক্ষনিক পুলিশে দিয়ে দেয়।

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল জানান, জনসম্মুখে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী করায় জনতা ধরে সাগরকে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় আহত ছাত্রী থানায় মামলা দায়ের করেন। সোমবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

About the author

SOFT PRO IT