নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের ইসলামবাগে দিনে দুপুরে চুরি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের নবীগঞ্জ ইসলামবাগে ব্যবসায়ী পাপ্পু মিয়ার ঘরে দিনে দুপুরে দুসাহসিক চুরি সংঘঠিক হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টা থেকে ১:৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের স্টীলের আলমারি কাঠের সুকেছ ভেঙ্গে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বাড়ির মালিক পাপ্পু নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানান, সকাল ১১ টায় তারা পরিবারবর্গ বেড়াতে নারায়ণগঞ্জ যান। আবার দেড়টায় তারা বাড়ি ফিরে এসে দেখেন অজ্ঞাত চোরেরা তার ঘরের তালা ভেঙ্গে ও ঘরের ভিতরের আলমারি ও সুকেছ ভেঙ্গে সাড়ে ৩ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   5   =