নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আটক ২ ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে গ্রেফতারকৃত ২ ছিনতাইকারী অপু ও পারভেজের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইন মামলা হয়েছে।১৫ মার্চ মঙ্গলবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে। ১৪ মার্চ  সোমবার বিকালে ছুরি দেখিয়ে টাকা ছিনতাই করে পালানোর সময় জনতা অপু (২৫) কে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ছিনতাইকারী পারভেজকে গ্রেফতার করে। সোমবার বিকালে বন্দরের বেপারীপাড়া এলাকার মোসলেম মিয়ার ছেলে ছিনতাইকারী অপু তার ২ সহযোগী একই এলাকার জাফর মিয়ার ছেলে সিএনজি চালক পারভেজ মিলে সুজন নামে এক গার্মেন্টস শ্রমিককে ছুরি দেখিয়ে ৬শ’ টাকা ছিনতাই করে পালানোর সময় জনতা অপুকে হাতে-নাতে ধরে ফেলে। পরে পুলিশ ছিনতাইকারী অপুর স্বীকারোক্তিতে সন্ধ্যায় তার সহযোগী সিএনজি চালক পারভেজ (২৭) কে আটক করে।১৫ মার্চ মঙ্গলবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   5   =