সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

না.গঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে ভোগান্তির পরিবহন ধর্মঘট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হচ্ছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। সোমবার (২৯ অক্টোবর) ভোর থেকেই নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বাস-মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান ট্যাংকলরি সহ সব ধরনের গণপরিবহন বন্ধ হয়ে যায়। এর ফলে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জের সড়ক যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে জনদূর্ভোগের সৃষ্টি হয়।

দ্বিতীয় দিনে শ্রমিকদের উশৃঙ্খলা না থাকলেও গণপরিবহন নেই। ছাত্র-ছাত্রী ও কর্মজীবীদের পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। পরিবহনের জন্য মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিষেশ করে কর্মজীবীদের পড়তে হচ্ছে বেশি ভোগান্তিতে।

সোমবার সকাল থেকে নগরীর  ২নং রেল গেইট হতে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত বিভিন্ন কোম্পানির বাস পার্কিং করে রাখা হয়েছে। এসময় টিকেট কাউন্টারগুলো গুলোও বন্ধছিলো। ঢাকা সহ অন্যান্য জেলাগামী যাত্রীদের বাস না পেয়ে ফিরে যেতে হয়। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী রেল যোগাযোগ সচল থাকায় অফিসগামী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজনের চাপে ভীড় লক্ষ্য করা গেছে। অপরদিকে অনেক যাত্রীরা গণপরিবহন না পেয়ে বিভিন্ন ছোটখাটো পরিবহনে গন্তব্যে রওয়ানা দেয়। তবে রিক্সা, অটোরিক্সা, সিএনজি, ইজিবাইকের চালকগণ বেশী ভাড়া আদায় করেছে যাত্রীদের কাছ থেকে।

এর আগে রবিবার (২৮ অক্টোবর) পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথমদিন রাজধানীতে বিভিন্ন চালক, যাত্রী ও শিক্ষার্থীদের পোড়া মবিল ও কালি মাখানোর অভিযোগ পাওয়া যায়।

About the author

SOFT PRO IT