বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দুলাল প্রধানকে হত্যার চেষ্টায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের নিন্দা

দুলাল প্রধানকে হত্যার চেষ্টায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মাদক ব্যবসায়ী কর্তৃক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানকে হত্যার চেষ্টায় মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন গনমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।

তিনি গনমাধ্যমকে জানান, নাসিক ২৩নং ওয়ার্ডের ২বারের জনপ্রিয় কাউন্সিলর তথা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে মাদক ব্যবসায়ী কর্তৃক মামলার চেষ্টায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। গনমানুষের নেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবকলীগ সবসময় মাদকের বিরোদ্ধে প্রতিবাদ করে আসছে। মাদককে জিরো ট্রলারেন্সে আনতে মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা সবসময় কাজ করে যাচ্ছে। কোন অশুভ শক্তির দালালদের স্বেচ্ছাসেবকলীগ ভয় পায়না। মাদক ব্যবসায়ী রনিসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছে মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT