নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জ থেকে লায়লা আক্তার (৩০) নামে এক গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টায় মধ্য সানারপাড় এলাকার খলিল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী শাহিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটক স্বামী শাহিনের বাড়ি জামালপুর জেলার শরিষাবাড়ী থানার চকবান আলী গ্রামে। সে স্বপরিবারে রহমান আলীর বাড়িতে ভাড়া থাকতো।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, ধারনা করা হচ্ছে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে কোনো জামা কাপড় ছিলো না। লাশটি ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জানতে পেরেছি নিহতের স্বামী আরেকটি বিয়ে করেছে। পারিবারিক কলহে গৃহবধূকে হত্যা করা হয়েছে কিনা বিষয়টি জানতে শাহিন মিয়াকে আটক করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 October 2018

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com