নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৩নং ওর্য়াড আওয়ামী লীগের দোয়া

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৩নং ওর্য়াড আওয়ামীলীগের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন উপলক্ষে ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব নগরীর গলাচিপা রুপার বাড়ি এলাকায় এ আয়োজন করা হয়। এসময় শেখ রাসেলসহ তাঁর পরিবারের নিহত হওয়া সকল সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সহ নারায়ণগঞ্জ ওসমান পরিবারের সকলের  সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়েছে। মাহফিলে দোয়া পারচালনা করেন মো. শফি উদ্দিন শফি।

এ সময় উপস্থিত ছিলেন, ১৩ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রবিউল হোসেন,  ওর্য়াড যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আব্দুর রশিদ, হুমায়ূন, কালু, আলাল, মাহাবুব, মো. রাকিব হাসান, শহীদ, সুলতান, মনির, শফি, বিশু, বাবু, বাপ্পি, রবিন ও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে জন্ম গ্রহন করেন। কিন্তু ১৯৭৫ এ ১৫ আগষ্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি নিষ্পাপ শিশু শেখ রাসেল।

About the author

SOFT PRO IT