বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ- ৫ আসনে নৌকা ছাড়া বিকল্প নেই : শুক্কুর মাহমুদ

‘ নারায়ণগঞ্জ- ৫ আসনে নৌকা ছাড়া বিকল্প নেই ’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫(সদর ও বন্দর) আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে । এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূণরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আর বন্দরবাসীর স্বার্থে এবার নারায়ণগঞ্জ- ৫ আসনে নৌকা র্মাকা ছাড়া বিকল্প নেই। গতকাল বাদ জুম্মা কদম রসুল দর্গায় মিলাদ ও দোয়া শেষে নবীগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বন্দরের এপার ওপারে যোগাযাগ ব্যবস্থা সহজ করতে ইতোমধ্যেই কদম রসুল সেতু একনেক সভায় পাশ হয়েছে। এছাড়াও খুব শিঘ্রই মদনগঞ্জে আরেকটি সেতুর কাজ বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি বন্দরের সন্তান। আপনাদের জন্য কাজ করতে চাই। তাই সকলে আমার জন্য দোয়া করবেন।

শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ বাবুল, সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন মিয়া, মহীলা বিষয়ক সম্পাদিকা হাসিনা রহমান শিমু, মহানগর সভাপতি কাজিম উদ্দিন আহমেদ, ইঞ্জনিয়ার আরিফ প্রমুখ।

About the author

SOFT PRO IT