বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে স্ত্রীর আঘাতে স্বামী জখম, থানায় অভিযোগ

বন্দরে স্ত্রীর আঘাতে স্বামী জখম, থানায় অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে পারিবারিক কলহের জের ধরে প্রবাসী নাজিম উদ্দিন(৪৫) কে পিটিয়েছে তার স্ত্রী কাকলী ও তার শ্বশুর বাড়ীর লোকজনেরা।  বুধবার সকাল ১১টায় কলাগাছিয়া কুরিয়া ভিটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত প্রবাসী নাজিম উদ্দিন বাদী হয়ে তার স্ত্রীসহ ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বন্দর কলাগাছিয়া ইউনিয়নস্থ কুড়িয়াভিটা গ্রামের বাউল বেপারীর ছেলে নাজিম উদ্দিনের সাথে তার স্ত্রী কাকলী বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তার স্ত্রী কাকলী বেগম স্বামীর কাছে না বলে গচ্ছিত ১লাখ টাকা পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এই টাকা নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত।

এর ধারাবাহিকতায়, বুধবার সকালে নাজিম উদ্দিনের সাথে তার স্ত্রী কাকলী বেগমের টাকা নিয়ে তর্ক হয়। স্ত্রী কৌশলে তার পিত্রালয়ে খবর দিলে নাজিম উদ্দিনের শ্বশুর আহাম্মদ কবির, ইয়াসিন, ঝর্না ও তার স্ত্রী কাকলী মিলে বসতঘরে থাকা ডাসা দিয়ে নাজিম উদ্দিনকে  পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ সময় নাজিমউদ্দিনের চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসার পূর্বেই তারা বসতঘর থেকে প্রায় দেড় লক্ষ টাকা ও স্বর্নালংকার লুট করে পালিয়ে যায়। আহত নাজিম উদ্দিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

About the author

SOFT PRO IT