রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মামলা তুলে না নিলে বাদীকে টুকরো করে ভাসিয়ে দেয়ার হুমকি

হুমকি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মামলা তুলে না নিলে বাদী ও তার পরিবারকে টুকরো-টুকরো করে শীতলক্ষ্যা নদে বস্তাবন্দি করে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে আসামীপক্ষ।  সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বুধবার সকালে তারাব পৌরসভার খাদুন এলাকায় বাদীকে আসামীপক্ষ এ হুমকি দেয়।

মামলার বাদী মোর্শেদ ভুইয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ সেপ্টেম্বর সবুজ, সুমন, শামীম, জুয়েল, শরিফ ও মহিবুর মোর্শেদের বাড়িতে হামলা-ভাংচুর ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।  মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে তাকে আসামীপক্ষ হুমকি দেয়। বুধবার সকালে তার পথ গতিরোধ করে আসামীপক্ষ মামলা তুলে নিতে বলে। একপর্যায়ে মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারের লোকজনকে টুকরো-টুকরো করে বস্তাবন্দি করে শীতলক্ষায় নদে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকির পর থেকে বাদীসহ তার পরিবারের লোকজন চরম নিরাপত্তায়হীনতায় ভুগছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানরুজ্জামান বলেন, নিরাপত্তা চেয়ে মামলার বাদী থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।

About the author

SOFT PRO IT