রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গ্রেনেড হামলার মামলার রায়ে আনন্দ মিছিল

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ২১ আগস্ট ২০০৪ সালে আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় রায়ে ১৯ জনের ফাঁসি  ও ১৭ জনের যাবতজীবন কারাদন্ড হওয়ায় রূপগঞ্জে স্থানীয় এমপিসহ নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

রায় ঘোষনার পর ১০ অক্টোবর বুধবার দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার গোলচত্তরে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) কে সাথে নিয়ে আনন্দ মিছিল বের করে। তারা প্রথমে ভুলতা আওয়ামীলীগ অফিস থেকে বের হয়ে গোলাকান্দাইল চৌরাস্তা প্রদক্ষিন করে এবং ভুলতা গিয়ে শেষ হয়। মিছিল শেষে তারা নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

About the author

SOFT PRO IT