অন্যান্য সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ তারাকান্দায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ

ময়মনসিংহ তারাকান্দায় বিএনপি’র প্রতিবাদ বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ময়মনসিংহ প্রতিনিধি ) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ড ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজ্জামাল বাবর সহ ১৯ জনের মৃত্যুদন্ডের রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক  ১০ জুন বুধবার তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সমাবেশে রায় প্রত্যাহারের দাবি জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বক্তব্যে বলেন, বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের বাহিরে রাখতে পূর্ব পরিকল্পিত রাজনৈতিক ভাবে হয়রানি করার উদেশ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানসহ নেতৃবৃন্দ কে ফাঁসানো হয়েছে। এ রায় প্রত্যাহার না হলে এখান থেকে সরকার পতনের দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে ।

এ  সময় আরো বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হেকিম মন্ডল,সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, মোস্তফা, মোখলেছুর রহমান আকন্দ, ইয়াছিন আলী, আব্দুল মান্নান, আব্দুল রাজ্জাক, মিন্টু সরকার, যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল মন্ডল, জেলা উত্তর ছাত্র দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, জাকারীয়া আলম, আজহারুল ইসলাম, আলমগীর হোসেন রকি, এইচ.এম জুয়েল, কলেজ ছাত্রদল নেতা জহিরুল হক আল-আমীন, সেচ্ছাসেবক দল নেতা ছায়াদুল হক মন্ডল, ফজলুল হক ও শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল মিয়া প্রমুখ।

About the author

SOFT PRO IT