নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ই অক্টোবর  বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের  সামনে এ কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী এর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন  জেলার সাবেক সভাপতি ও কেন্দীয় সহ সভাপতি আন্জুমান আরা  আকসির, সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার  সম্পাদক রীনা আহম্মেদ, সহ সভাপতি অধ্যাপিকা রাশিদা আক্তার, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন ও লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সকল সম্প্রদায়ের মানুষ । এখানে মিলেমিশে বসবাস করে। এই  বন্ধন অটুট  থাক- এটাই  সকলের প্রত্যাশা। আসন্ন শারদীয়  দূর্গোৎসব যাতে  সুষ্ঠু সুন্দর ও নিরাপদ পরিবেশে সুসম্পূন হয় এবং নারী ও শিশুসহ সকলে অবাধে অংশগ্রহণ  করতে পারে, আজকের মানব বন্ধন হতে জেলা ও পুলিশ প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর  কাছে জোর দাবী জানানো হচ্ছে। সকলের প্রতি  মহিলা পরিষদের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা রইল।

About the author

SOFT PRO IT