রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

রূপগঞ্জে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ৬ অক্টোবর শনিবার রাত ১০টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয়।

সমাপ্তি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মো: সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, কৃষি কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা সোলেইমান হোসেন, মৎস কর্মকর্তা সমির কুমার বসাক, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল প্রমুখ।

উন্নয়নমুলক কার্যক্রম ও সেবা প্রদানে প্রথম হয়েছে বিদ্যুৎ বিভাগ, দ্বিতীয় হয়েছে প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এবং তৃতীয় হয়েছে শিক্ষা অফিস। পরে তাদের মাঝে ক্রেস্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT