অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ থেকে মো : মিলন হোসেন ) : নওগাঁর বদলগাছী উপজেলার ৭নং আধাইপুর ইউনিয়নের বেগুনেজোয়ার গ্রামের মৃত ইসমাইল হোসেন এর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গত ২৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবার রাত অনুমান ১০ টার সময় স্টোক করলে তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।

তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। ২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ অসংখ্যক গুনগ্রাহী রেখে যান।

About the author

SOFT PRO IT