নারায়ণগঞ্জ সদর বিনোদন রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৩নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালিত

১৩নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) :  ১৩নং ওর্য়াড আওয়ামীলীগের আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালিত হয়। শুক্রবার ২৮ সেপ্টেম্বর বাদ এশা শহরের গলাচিপা এলাকায় সাবেক মরহুম আফতাফ কমিশনারের নিজ বাস ভবনে কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচী পালন করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।  মহানগর মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ (রিপন) এর সভাপতিত্বে আয়োজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক ও ১৩নং ওর্য়াড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।

আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতা মোজাম্মেল হোসেন (লিটন),  মনির হোসেন (মনু), আওয়ামীলীগের কর্মী কমল, আল-আমিন হাসান ও প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। ভাই-বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হন। ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তাঁর নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

About the author

SOFT PRO IT