রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার ৭২তম জন্মদিনে এমপি গোলাম দস্তগীরের গণসংযোগ

শেখ হাসিনার ৭২তম জন্মদিনে এমপি গোলাম দস্তগীরের গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনসংযোগ করেছেন রূপগঞ্জের মাননী এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এ ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী। অনুষ্ঠান শেষে স্থানীয় এমপি সকলকে সাথে নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ এর নেত্রীবৃন্দকে সাথে নিয়ে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় নির্বাচনী গনসংযোগ করেন।

অন্যদিকে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইয়াছিন মোল্লার নেতৃত্বে সাধারন সম্পাদক তালাল ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমের একটি মিছিল এসে গণসংযোগে যোগ দেয়।

About the author

SOFT PRO IT