নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ত্যাগ স্বীকার করে হলেও সমাবেশ সফল করতে হবে : খোরশেদ

অবিলম্বে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি দিন : খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : সকল বাধা বিপত্তি অতিক্রম করে আগামী ২৯ সেপ্টেম্বর শনিবারের সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাঊন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মহানগর যুবদল আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এক বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল বাধা পেরিয়ে, সরকারী দলের উস্কানী এড়িয়ে দলে দলে সমাবেশে যোগ দিয়ে প্রমান করতে হবে গণতন্ত্র পুনুরুদ্ধার ও দেশমাতা খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন দিতে প্রস্তুত যুবদল তথা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। ত্যাগ স্বীকার করে হলেও শনিবারের সমাবেশ সফল করতে হবে। প্রমান করতে হাজার হাজার ভৌতিক মামলায়ও যুবদল নেতাকর্মীরা ভীত নয়।তিনি সরকারী দলের উস্কানী এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদেও প্রতি আরো আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা, সরকার আলম, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

About the author

SOFT PRO IT