নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ঘর জামাই মন্টুর চাপাটির কোপে বৃদ্ধা শাশুড়ি আহত

বন্দরে ঘর জামাই মন্টুর চাপাটির কোপে বৃদ্ধা শাশুড়ি আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ঘর জামাই মন্টুর চাপাটির কোপে বৃদ্ধা শাশুড়ি আহত। গত মঙ্গলবার বন্দর ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায় সোনারগাঁও এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জাকির হোসেন মন্টু বন্দর ঠাকুরবাড়ি এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকতে শুরু করে। প্রায় সময় টাকার জন্য শ^শুর বাড়ির লোকজনের উপর অত্যাচার চালিয়ে আসছেন মন্টু।

এ ব্যাপারে শাশুড়ি রহিমা (৬৫) সাংবাদিকদের বলেন, আমার মেয়ের বিয়ের পর থেকেই মন্টুসহ তার তিন ছেলে এক মেয়েকে আমরা মানুষ করি। মন্টু ব্যবসা করার কথা বলে প্রায় সময় আমাদের কাছে টাকা দাবি করে দিতে অস্বিকার করলে আমাদের উপর অত্যাচার চালায় এর আগেও আমাকে একাধিকবার দা বটির কোপ মেরেছে মাইরের ভয়ে তার চাহিদা পূরন করতে হয়। গত মঙ্গলবার সকালে আমার কাছে ব্যবসার কথা বলে টাকা দাবি করলে আমিতাকে বলি এর আগেও তুমি ব্যবসা করতে গিয়ে টাকা নষ্ট করছ আর টাকা দেওয়া হবে না। এই বলাতে আমাকে মারার জন্য চাপাটি নিয়ে এলে আমি পালিয়ে যাই এবং অনেকটা সময় বাহিরে কাটিয়ে ভাবলাম মন্টু চলে গেছে কিন্তু বাড়ি ঢুকতেই মন্টু আমার উপর হামলা চালায় আমার হাতে কোপ দিয়ে আমাকে মাটিতে ফেলে পাড়া দিয়ে ধরে আমার গলায় কোপ দেওয়ার আগে আমার মেয়ে এসে তাকে ধরলে সে আমাকে রেখে আমার মেয়েকে মারতে যায়। আমার চিৎকারে আশে-পাশের লোক চলে আসলে মন্টু পালিয়ে যায়।

About the author

SOFT PRO IT