সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সোনারগাঁয়ে ৬২ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. নিপু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টার সময় উপজেলার ভারগাঁও নাওরাভিটা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নিপু সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলকার আ. মজিদ এর ছেলে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে  জানায়, উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। উক্ত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা নং-৪৭(১১)১৭, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ক্রমিক নং-৯(খ) ও সোনারগাঁ থানার মামলা নং-৪১(০৭)২০০৭, ধারা-৪৫৭/৩৮০ দ: বি: বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানা যায়।

র‌্যাব আরও জানায়, তাহাকে উদ্ধারকৃত উক্ত ইয়াবাসহ  ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার  জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় হস্তান্তর করা হইয়াছে।

About the author

SOFT PRO IT