বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

আওয়ামীলীগ নেতা শহীদুল্লাহকে দেখতে গেলেন আরজু ভূঁইয়া

আওয়ামীলীগ নেতা শহীদুল্লাহকে দেখতে গেলেন আরজু ভূঁইয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রবীন আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ মিয়াকে দেখতে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া। আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ মিয়া সকালে অসুস্থতা বোধ করলে তার পরিবারের সদস্যরা তাকে নারায়ণগঞ্জের সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন।

উক্ত হাসপাতালে রবিবার সন্ধ্যায় আরজু রহমান ভূঁইয়া উপস্থিত হয়ে শহীদুল্লাহ মিয়ার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট তার সুস্থতা কামনা করেন। এদিকে আরজু ভূঁইয়াকে দেখে শহীদুল্লাহ মিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার জন্যও শুভকামনা করেন।

About the author

SOFT PRO IT