র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মাদক সম্রাটদের ধরিয়ে দিতে পারলে পুলিশের পুরষ্কার ঘোষনা

সোনারগাঁয়ে মাদক সম্রাটদের ধরিয়ে দিতে পারলে পুলিশের পুরষ্কার ঘোষনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি )  :  নারায়ণঞ্জের সোনারগাঁও উপজেলার চিহ্নিত পলাতক মাদক সম্রাটদের ধরিয়ে দিতে পারলেই বিভিন্ন ক্যাটাগরিতে  লাখ টাকা পুরস্কারের ঘোষনা দিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম ধাপে ১৬ জন মাদক ব্যবসায়ীর ছবি ও নাম-ঠিকানা উল্লেখ করে তাদের ধরিয়ে দিতে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষনা দেয়া দেন থানা পুলিশ। এ ক্ষেত্রে সন্ধান দাতার পরিচয় গোপন রাখা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পলাতক মাদক বিক্রেতাদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষনা দেয়া হয়েছে তারা হলো- উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার সবুজ মিয়ার ছেলে হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০), একই ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকার মৃত আক্কাস আলীর ছেলে আলী নূর (৫০), একই ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার কমর আলীর ছেলে জসিম (৪১), একই ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ফয়সাল আহমেদ অতু (২৪), জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আলী আজগর ওরফে আলী আকবর (৪৮) ও আফজাল হোসেন ওরফে টোকাইয়া (৩১), পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার মোসলেমের ছেলে জুলহাস (৩৬), বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে হাসান (৪৭), বারদী ইউনিয়নের বারদী এলাকার আবু তালেবের ছেলে রাজিব মুন্সী (২৫) এবং যাদের ধরিয়ে দিলে  ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষনা দেয়া হয়েছে তারা হলো-সোনারগাঁ থানার পিংগিলা এলাকার আব্দুল হকের ছেলে মোশারফ হোসেন মুশু (৩৮), সনমান্দী ইউনিয়নের সনমান্দী পূর্বপাড়া এলাকার সাদিকুর রহমানের ছেলে নূর উদ্দিন ওরফে অনিক (২৬), সনমান্দী পশ্চিমপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৩), মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মোস্তফার কুদ্দুস (৩৮), একই ইউনিয়নের বাড়ি মজলিশ গিয়াস উদ্দিনের ছেলে সজীব (৩২), কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর এলাকার মৃত আমিরের ছেলে জিয়াদ ওরফে জিহাদ (৩৮), পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সাইদুর রহমান সাইদ (৪৮)। এই প্রত্যেক মাদক সম্রাটদের নামে সোনারগাঁও থানায় একাধিক মামলা আছে।

উল্লেখ্য যে, তালিকায় প্রদান করা মাদক বিক্রেতা পিরোজপুর  গ্রামের জুলহাস মিয়া বর্তমানে জেল হাজতে আছে, কিন্তু থানা পুলিশ তাকে পলাতক হিসেবে উল্লেখ করেছেন তা নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে বলে প্রতক্ষ্য ভাবে জানা যায় ।

About the author

SOFT PRO IT