বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরন, আহত-৪

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরন, আহত-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরনে ৪ জন আহত  এবং ২টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার একরামপুর আরসিম এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে আলম (৩০),বাদল (১৯), জসিম(৪৫) ,ফারুক(২০)। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকিজ ফ্লাওয়ার মিলের উল্টোদিকে রফিকুলের ৩য় তলা ভবনের নীচ তলার সেফটি ট্যাংকির বিস্ফোরন ঘটে। এ সময় বিকট শব্দ হয়। বিষ্ফোরনে ভবন মালিকের ফার্মেসীর দোকানের ফ্লোর ৪ ফুট উপরে উঠে যায়। পাশের ভবনের ২ টি দোকানের ফ্রিজসহ সকল মালামাল লন্ড ভন্ড হয়ে যায়। এ সময় দোকানে চা খেতে আসা ৪ জন আহত হয়।

এলাকাবাসী জানান, ভবন দুইটি মাত্র ২ বছর ধরে নির্মান করা হয়। ওই সময় ড্রেন নির্মাণকালে গ্যাস লাইনের লিকেজ থেকে একবার বিস্ফোরন হয়েছিল। এবারও হয়তো তাই হয়েছে।

বন্দর থানা পুলিশের পরিদর্শ (তদন্ত) হারুনুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 September 2018

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরন, আহত-৪

www.narayanganjbarta24.com