সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবী খোরশেদর

খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবী খোরশেদ’র
Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আজ ১৫ই সেপ্টেম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষিত আর্ন্তজাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশের পদদলিত  গণতন্ত্র পুনুরুদ্ধারের প্রত্যাশায় দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপার্শন বেগম খালেদা জিয়ার  মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দাবী করেছেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও তিনবারের নির্বাচিত কাঊন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

অদ্য এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাঊন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলতে পারে না। তিনি আরো বলেন, বাংলাদেশে এখন একক ইচ্ছার গণতন্ত্র চলছে। হামলা মামলা ও খুন গুম করে, জেলে দিয়ে গনতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন  ও গনতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রাম অব্যাহত ও আরো জোড়দার করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

তিনি আরো বলেন, খুন-গুমের ভয় থাকলেও আল্লাহ ছাড়া কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না। রাজপথে ছিলাম, আছি ও আগামী দিনেও রাজপথে থাকবো। আমার জন্ম রাজপথে, মৃত্যুও হবে রাজপথে, ইনশাল্লাহ।

About the author

SOFT PRO IT