বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে পিতা কতৃক মেয়ে ধর্ষণ, লম্পট পিতা গ্রেফতার

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পিতা কতৃক মেয়ে ধর্ষণের ঘটনায় ল¤পট পিতা শুক্কুরকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার রাতে সিলেট এয়ারপোর্ট এলাকা থেকে লম্পট পিতাকে গ্রেফতার করা হয়। লম্পট শুক্কুর বন্দর দাশেরগাঁ এলাকার হাকিম আলীর ছেলে।

বন্দর থানা সূত্রে জানা যায়, মাদকাসক্ত ল¤পট শুক্কুর মিয়া বেশ কিছুদিন যাবৎ তার কিশোরী মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে কিশোরী বরাবরই অস্বীকৃতি জানায়। বিষয়টি তিনি লোক লজ্জার দরুন কাউকে অবগত করেনি। গত মার্চ মাসের শেষের দিকে শুক্কুর মিয়া তার কিশোরী মেয়ে(১৫)কে একা  পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় কিশোরীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ল¤পট শুক্কুর পালিয়ে যায়। এব্যাপারে কিশোরী বাদী হয়ে গত ২৯শে মার্চ বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন। যার নং -৮৩(০৩)১৮ইং।

এব্যপারে বন্দর থানার এস আই হামিদুল ইসলাম জানান, ঐদিনের  ঘটনাটি আমরা অবগত হওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করি। সে ৬মাস আত্মগোপন থাকার পর গত শুক্রবার রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে সিলেট এয়ারপোর্ট এলাকা হতে গ্রেফতার করি। লম্পট শুক্কুর আলীকে ধর্ষণ মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT