সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি মেয়র নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জে মিলাদ মাহফিল

সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি মেয়র নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জে মিলাদ মাহফিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : আওয়ামীলীগ পরিবারের সন্তান, আওয়ামীলীগের একনিষ্ট কর্মী, দক্ষ সমাজ সেবক, সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ বৃহত্তর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ।

নাসিক ১ নং ওয়ার্ড শ্রমিকলীগ এর সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বেপারী, সিদ্ধরগঞ্জ থানা জাসদের সভাপতি মোঃ মাসুদ রানা, মহিলা নের্তী মাহমুদা আক্তার, মনিরা সুলতানা মনি, চম্পা ভুইয়া, জাহানারা হাকিম, লাভলী বেগম, শাহনাজ বেগমসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় বক্তারা বলেন, বরিশালের উন্নয়নে যাকে প্রয়োজন ছিলো তাকেই বরিশালবাসী পেয়েছে। তাই এখন শুধু উন্নয়ণের ছোয়া লাগবে বৃহত্তর বরিশালে। আলোচনা সভা শেষে সিটি মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়।

About the author

SOFT PRO IT