নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গ্রীণ সিগন্যালে পারভীন ওসমান

“গ্রীণ সিগন্যালে মাঠে পারভীন ওসমান”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : প্রয়াত সাংসদ নাসিম ওসামনের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন পত্নি পারভীন ওসমান। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মাসদাইর পৌর কবরস্থানে হাজারো নেতাকর্মী নিয়ে এসময় উপস্থিত ছিলেন তনয় আজমেরী ওসমান তার স্ত্রী সাবরীনা ওসমান জয়া ও ছেলে আরহাম ওসমান আলিফ। এছাড়াও দেখা গেছে জাতীয় মহীলা পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের।

এ ব্যপারে প্রতিবেদককে পারভিন ওসমান বলেছেন, দলীয় চেয়ারম্যান এরাশাদের কাছ থেকে নাসিম পরিবারের জন্য সবসময়ই গ্রীণ সিগন্যাল রয়েছে। তিনি বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসন নাসিম ওসমানের আসন। আর নাসিমের আসন তোমার আসন, তুমি মাঠে কাজ করতে থাকো। তাছাড়াও স্বামী মৃত্যুবরণ করার পর থেকেই আমার সন্তান আমি জনগনের জন্য কাজ করছি। ওই নির্দেশনাকে সামনে রেখেই আমি আজ আমার স্বামী’র কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে কাজ করবো।

এর আগে বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে তার বাসভবনে পারভীন ওসমানের বৈঠক হয়। দীর্ঘক্ষণ তাদের দুজনের আলোচনা হয়েছে। এদিন এরশাদ পারভীন ওসমানকে মাঠে নামার জন্য গ্রিণসিগন্যালও দিয়েছিলেন। এদিকে পারভিন ওসমানকে মাঠে দেখে  জাপা’র নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

About the author

SOFT PRO IT