সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক

সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের পাসপোর্ট করতে আসলে দুই রোহিঙ্গা তরুণীসহ এক দালালকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাঁদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক দুই রোহিঙ্গা তরুণীর নাম নূর কায়াস (২২) ও রাশিদা (২০)। আটক দালালের নাম আনোয়ার হোসেন (২৫)।

নূর কায়াস কক্সবাজারের উখিয়া থানার বাগবুনিয়া ক্যাম্পের এ-১ কেন্দ্রের আমির হামজার মেয়ে ও রাশিদা বালুখালী ক্যাম্পের আই-২০ কেন্দ্রের আবুল কালামের মেয়ে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দেওপুর এলাকার আইয়ুব আলীর ছেলে আনোয়ার।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক বলেন, দুপুরে পাসপোর্ট অফিসে আনোয়ার হোসেন নামে এক দালালের মাধ্যমে ওই দুই রোহিঙ্গা তরুণী পাসপোর্ট করতে আসেন। এ সময় তাঁদের কথা শুনে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের আসল পরিচয় বেরিয়ে আসে। পরে পাসপোর্ট অফিসের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

About the author

SOFT PRO IT