রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চিতা বাঘের শাবক উদ্ধার, চিড়িয়াখানায় হস্তান্তর

রূপগঞ্জে চিতা বাঘের শাবক উদ্ধার, চিড়িয়াখানায় হস্তান্তর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নির্জন স্থান থেকে এলাকাবাসী চিতা বাঘের শাবক উদ্ধার করেছে। বাঘের শাবক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে এ শাবকটি উদ্ধার করে চনপাড়া ফাঁড়ি পুলিশের হেফাজতে রাখা হয়। বুধবার সকালে মিরপুর চিড়িয়াখানার প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি দলের কাছে বাঘের শাবকটিকে হস্তান্তর করা হয়।

চনপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক রোকনুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বুধবার রাতে চিতা বাঘের শাবকটিকে কয়েকজন তরুণ ঘুরাফেরা করতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে বাঘের শাবকটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শাবকটি পাশ্ববর্তী পরিত্যক্ত পাকা বাড়িতে আশ্রয় নেয়। একপর্যায়ে লোকজন নানা কৌশলে বাঘটিকে উদ্ধার করে। পরে বাঘের শাবকটিকে চনপাড়া ফাঁড়ি পুলিশের হেফাজতে রাখো হয়। খবর পেয়ে মিরপুর চিড়িয়াখানার প্রাণী সম্পদ বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন। পরে শাবকটিকে মিরপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. জাহাঙ্গীর হোসেন রতন বলেন, এলাকাবাসীর কবল থেকে বাঘের শাবকটিকে উদ্ধার করে পুলিশ মিরপুর চিড়িয়াখানার প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছে।

About the author

SOFT PRO IT