রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে অর্ধনগ্ন তরুণী ও যুবকের লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পৃথক স্থান থেকে অর্ধনগ্ন তরুণী ও যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া এলাকা থেকে অজ্ঞাত তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে বুধবার সকালে কাঞ্চন পৌরসভার বিরাব এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে স্থানীয়রা কায়েতপাড়া এলাকার অতুল ঠাকুরের পুকুরে অজ্ঞাত এক তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কায়েতপাড়া গ্রামের মোতালেব মিয়া ও কবির হোসেনের নেতৃত্বে প্রতিরাতে মাদক, জুয়া ও নারীর আসর বসে। সেখানে প্রায় সময়ই নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।

অপরদিকে, উপজেলার বিরাবো এলাকার মন্দিরের মাঠ থেকে মামুন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মামুন উপজেলার বিরাবো এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।

ওসি বলেন, বুধবার সকালে বিরাবো মন্দিরের মাঠে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

About the author

SOFT PRO IT