সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন খোকা

সোনারগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন। শনিবার রাতে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সাফিন স্মৃতি এলইডি টিভি ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল তার প্রয়াত সন্তান সাফিনের স্মরণে ৩২ দলের অংশগ্রহণে এই দিবা-রাত্রির ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জানে আলম দিপু, সহ সম্পাদক জাবেদ রায়হান, যুগ্ম সম্পাদক কবির হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য কামাল হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT