নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রয়াত সাংসদ নাসিম পত্মীকে মাঠে কাজ করার নির্দেশ দিলেন এরশাদ

প্রয়াত সাংসদ নাসিম পত্মীকে মাঠে কাজ করার নির্দেশ দিলেন এরশাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ ( সদর ও বন্দর ) আসনে ৪ বার নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমানকে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এছাড়াও তিনি বলেছেন বিএনপি নির্বাচনে না আসলে আমরা ৩শ আসনেই প্রার্থী দিবো। তা না হলে জোটে থেকেই কাজ করবো। তাই আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। এ নিয়ে নারায়ণগঞ্জে কাজ করে যান। নাসিম আমার একনিষ্ঠ কর্মী ছিলো। ওর মত নেতা পাওয়া যায়না। নারায়ণগঞ্জে নাসিম ওসমান মরেনি, আমাদের মাঝে বেচেঁ আছে। আর এটাই নাসিম ওসমানের জনপ্রিয়তার প্রমান। আজ এই যৌথ সভায় আপনার নেতৃত্বে নারায়ণগঞ্জের এতো লোকের সমাগম আমাকে উৎফুল্ল করেছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় কুশল বিনিময়কালে পারভিন ওসমানকে দলীয় চেয়ারম্যান এরশাদ এ কথা বলেন। এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ডাক বাংলা ভবন সংলগ্ন, বালুর মাঠ, খানপুর, গাবতলী, বন্দর সহ বিভিন্ন স্থান থেকে জরো হতে শুরু করে প্রয়াত নাসিম ওসমানের হাজারো কর্মী সর্মথক সহ জাতীয় ছাত্র সমাজ, মহীলা পার্টি নেতৃবৃন্দরা।  সাংসদ পত্মী পারভিন ওসমানের নেতৃত্বে জাপা’র যৌথ সভায় যোগ দিতে প্রায় ২০টি বাস ও গাড়ি বহর দেখা গেছে। এসময় ব্যান্ড-বাদ্য, নানা রঙের ব্যনার-ফ্যাস্টুন, প্লাকার্ড নিয়ে অনুষ্ঠিত মিছিলটি ঢাকাবাসী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নজর কাড়তে সক্ষম হয়।

এ বিষয়টি নিশ্চিত করে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান বলেছেন, আমাকে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ.এম এরশাদ আমন্ত্রন করেছেন। তাই এই যৌথ সভায় আমি অংশ নিয়েছি। এছাড়াও নারায়ণগঞ্জে আমার ও ছেলে আজমেরী ওসমানের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের খবর তিনি জানেন। তাই জাতীয় পার্টিকে নারায়ণগঞ্জে আরো শক্তিশালী করতে আমাকে মাঠে কাজ করতে বলেছে। আর দলীয় চেয়ারম্যান আমাকে স্টেইজে বসিয়ে সম্মানিত করেছেন। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে আগত মিছিলটি সভাস্থলে উপস্থিত হলে তিনি স্বাগত জানিয়ে আমাকে ধন্যবাদ জানায়। তাই উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে আজ আমার স্বামী’র কর্মী সর্মথকদের এতো ভালোবাসায় আমি সিক্ত।  সকলকে নিয়ে দলীয় চেয়ারম্যান এরশাদ সাহেবের নির্দেশনায় আমি নারায়ণগঞ্জে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলদার, সভাপতি মণ্ডলীর সদস্য ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এস এম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায়, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, মীর আবদুস সবুর, এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটভুক্ত ইসলামিক ফ্রন্টের মহাসচিব এম এ  মতিন, খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, বিএনএর সভাপতি সেকান্দার আলী, ইসলামী মহাজোটের সভাপতি আবু নাসের ওয়াহেদ ফারুক সহ আরো অনেকে।

About the author

SOFT PRO IT