রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৫

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রূপসী, লাভড়াপাড়া, বরাব ও দিঘীবরাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এসময় দুলাল ওরফে টেটা দুলাল পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, রূপসী কলাবাগান এলাকার জসিম উদ্দিনের ছেলে আশরাফুল, লাভড়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুমন ওরফে ভোটকা সুমন, বরাব এলাকার আলতাফ হোসেনের ছেলে মাসুদ ও দিঘবিরাব এলাকার জহিরউদ্দিনের ছেলে শাকিল ও পিয়ার আলীর ছেলে আমিনুল ইসলাম।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এস আই বাদশা আলম জানান, সারাদেশের ন্যায় রূপগঞ্জেও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে ৭৫ পিছ ¦য়িাবা ও ৩ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আরেক মাদক ব্যবসায়ী দুলাল ওরফে টেটা দুলাল পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT