বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

বন্দর উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা বিআরডিবি হলরুমে এ কমিটি গঠন করা হয়। এতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীকে সভাপতি, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদকে কমিশনার ও মহানগর শ্রমিকলীগ সভাপতি কাজিম আহমেদকে সহ-কমিশনার করে ২৭সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা স্কাউটিং কমিটি গঠন করা হয়েছে।

এর মধ্যে কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হচ্ছেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিনকে সদস্য, প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগমকে সদস্য, আলমচান মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আহমদ মজহারকে সহ সভাপতি, মনিরুজ্জামানকে যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

About the author

SOFT PRO IT