ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিশু সিয়াম হত্যা রায়ে ৩ জনের যাবজ্জীবন, খালাস ৩

শিশু সিয়াম হত্যা রায়ে ৩ জনের যাবজ্জীবন, খালাস ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার মাসদাইর এলাকার শিশু সিয়াম হত্যাকান্ডে রায়ে ৩ জনকে যাবজ্জীবন এবং ৩ জনকে বেখসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টায় জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. আনিছুর রহমান এ রায় ঘোষনা করেন। দন্ডিত আসামীরা হলেন, মেহেদী মন্ডল, মো. হালিম ও আসলাম। এদের মধ্যে আসলাম পলাতক রয়েছে।

এছাড়াও উল্লেখিত ৩ আসামীকে ৩০২ ধারায় যাবজ্জীবন ও ২০১ ধারায় ৭ বছরের স্বশ্রম কারাদন্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। অন্যান্য খালাস প্রাপ্তরা হলো- ফারুক মন্ডল, তার স্ত্রী মেরিনা মন্ডল ও বিপ্লব।

এ মামলায় মোট আসামী ৬ জন। প্রধান আসামী মেহেদী মন্ডল, বিপ্লব ও হালিম জেল হাজতে রয়েছেন। ভ্যান চালক আসলাম বিদেশ পালিয়ে গেছেন। অপর দুই আসামী ফারুক মন্ডল তার স্ত্রী মেরিনা মন্ডল জামিনে রয়েছেন। এরআগে নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ বিচারিক আনিসুর রহমান এর আদালতে আরাফাত রহমান সিয়াম আহম্মেদ হত্যা মামলার রায় ১৩ই আগষ্ট ধার্য তারিখ থাকলেও পরবর্তীতে (৪ সেপ্টেম্বর) রায় ঘোষনার তারিখ ধার্য্য করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর আদর্শ স্কুলের চতুর্থ শ্রেনীর মেধাবী ছাএ আরাফাত রহমান সিয়াম আহম্মেদকে ডেকে নিয়ে হত্যা করে মেহেদী মন্ডলী। হত্যা কান্ডের আগে ও পরে হত্যা কান্ডের সাথে সহযোগী করে ফারুক মন্ডল তার স্ত্রী মেরিনা মন্ডল, ভ্যান চালক আসলাম, বিপ্লব ও হালিম। হত্যাকান্ডের পরে নিখোজ সিয়ামের বস্তাবন্দী লাশ মুন্সিগঞ্জের শান্তি নগর থেকে উদ্ধার করা হয়। পরে সিয়ামের বাবা মোস্তফা মাদবর ফতুল্লা মডেল থানায় মেহেদী মন্ডলী পিতা ফারুক মন্ডল মা মেরিনা মন্ডল, ভ্যান চালক আসলাম, বিপ্লব ও হালিমকে আসামী করে ফতুল্লা মডেল থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT