রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

রুপগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বৃক্ষরোপন অভিযান সফল করুন, পরিবেশ বিপর্যয় রোধ করুন, এই কর্মসূচীর শ্লোগান নিয়েই আল-আরাফা ইসলামী ব্যাংক লি: গাউছিয়া শাখা আয়োজন করে এই বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় উপজেলার মর্তুজাবাদ মাদ্রাসার এই কর্মসূচীতে রূপগঞ্জ থানার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফাতেহা নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। মাদ্রাসার পরিবেশ বাঁচাতে শ্রেনীকক্ষের সামনে একটি গাছের চারা লাগিয়ে এই বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল আ. ন. ম. বোরহান উদ্দিন, মাদ্রাসার প্রভাষক মোহাম্ম নুরুল আমীন রূপগঞ্জের কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান, মো. জহির উদ্দিন বাবর, আল আরাফা ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মোহা. আবু তাহের।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত শাখার ম্যানেজার অপারেশন মো. সিরাজুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসমাইল হোসেন, সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম শফিক, বিপ্লব হাসানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

About the author

SOFT PRO IT