নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী বানচাল করতে চায় : খোরশেদ

খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি সামছুর রহমান খান বেনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব সহ ১৮ জন নেতাকর্মী গ্রেফতার এবং  সোনারগাঁ ও রুপগঞ্জ থানায় মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রতিবাদ লিপিতে কাউন্সিলর খোরশেদ বলেছেন দেশে এখন মত প্রকাশের কোন স্বাধীনতা নাই।সরকার হীনমন্যতায় ভূগছে। তিনি আরো বলেন, মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে সরকার বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী বানচাল করার চেষ্ঠা করছে।

About the author

SOFT PRO IT