রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীকে আসামী করে মামলা

মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদদাতা )  : রূপগঞ্জে নাশকতার অভিযোগ এনে বিএনপি, ওলামা দলসহ তার অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতি ও জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামসুর রহমান খাঁন বেনু, জেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উপজেলা ওলামাদলের সহ-সভাপতি নাছির মোল্লা ও ওলামাদল নেতা আলাউদ্দিনসহ নামীয় ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে এ মামলায় কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতিসহ ওই চার নেতাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, গত বুধবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত যাত্রামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে সময় কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতিসহ চার নেতাকে গ্রেফতার করা হয়। পরে নাশকতা  অভিযোগে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাদী হয়ে মামলায় নামীয় ও অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT