নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডিবি পুলিশের মামলায় কারাগারে জালালের স্ত্রী

ডিবি পুলিশের দায়ের করা মামলায় জালালের কারাগারে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ডিবি পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে জালাল উদ্দিনের স্ত্রী রীনা ইয়াসমীনকে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালের দিকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে রীনা ইয়াসমীন আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদলত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ আগষ্ট (রোববার) ফাস্টফুড দোকান মাই লাইফ ক্যাফে  খাবার খেয়ে বিল দেয়া্কে কেন্দ্র করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এর জালালউদ্দিনসহ যুবলীগ নেতাকর্মীদের ব্যপক সংঘর্ষের ঘটনায় পাঁচ ডিবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

এতে  ১১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, তাঁর স্ত্রী রিনা ইয়াসমিন, ছেলে আলামিন ও রবিন পুরো পরিবারের সদস্যরাই গুরুতর আহত হন। ডিবির এসআই মিজান ও এসআই সায়েম, এএসআই আমিনুল ও এএসআই বকুলসহ পাঁচ সদস্য আহত হন। গুরতর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং আহতদের তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতাল ও  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা তদন্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এই কমিটির অপর দুই সদস্য হলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এবং ডিআই-১ শরাফতউল্লাহ। কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় ওই দিনই দিবাগত রাতে ডিবি পুলিশের এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দুটি দায়ের করেন।

এদিকে, সোমবার (২৭ আগষ্ট) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৭ কর্মকর্তাসহ ৮ জনকে ডিবি থেকে সাময়িক প্রত্যাহার (ক্লোজড) করে মাসদাইরে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

About the author

SOFT PRO IT