রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

রূপগঞ্জে নৌকার গণসংযোগে ককটেল বিষ্ফোরণ-গুলিবর্ষণ, আহত ১০
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়ালু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উভয় পক্ষের অভিযোগ থেকে জানা যায়, বড়ালু এলাকার মাহাম্মদের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে নূর মোহাম্মদের ছেলে দুলালের বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে নাসিমা বেগম ও দুলালের মধ্যে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে ।

এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় নারীসহ ১০ জন আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নাসিমা বেগম, তাছলিমা বেগম, দুলাল, নূর হোসেন, রুমা, জিয়ারুল, নিলুফা বেগম, শান্তা, আনোয়ার, রেশমা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষের পৃথক অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT