রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে খামারের বানা কেটে মাছ ছেড়ে দিলো প্রতিপক্ষ

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পূর্ব শত্রুতার জের ধরে খামারে বানা  (বেড়া) কেটে মাছ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাছ ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, তিনিসহ তার পার্টনার আবু তাহের আবিদ হাসান, মনির হোসেন, শরীফ মিয়া ও খোরশেদ আলম মিলে একটি পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করেন।

একই এলাকার কাদির, আবু তাহের, জাকির, শাহিন ও মহিউদ্দিন বেশকিছুদিন ধরে তাদের সঙ্গে শত্রুতা করে আসছে। এর জের ধরে সোমবার রাতের যে কোন সময় প্রতিপক্ষের লোকজন খামারের বানা কেটে একটি ঝিলে খামারের সব মাছ ছেড়ে দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT