বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি রোধে ২৪ ঘণ্টা র‌্যাবর টহল থাকবে

ঈদে চাঁদাবাজি রোধে ২৪ ঘণ্টা র‌্যাব’র টহল থাকবে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদকে সামনে রেখে শীতলক্ষ্যা নদীতে চাঁদাবাজি রোধে ২৪ ঘণ্টা র‌্যাব এর টহল থাকবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি জসীমউদ্দিন। তিনি র‌্যাব টহলের শুরু করেন এবং নিজেও টহলে অংশ নেন।

তিনি জানান, আজ থেকে ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত দিনরাত ২৪ ঘন্টা নদীপথে যেন নির্বিঘ্নে ব্যাপারীরা গরু আনা নেয়া করতে পারেন সেজন্য আমাদের টহল অব্যাহত থাকবে। যে কোন ধরনের অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো জানান, আমাদের দুটি টহল বোটে ৮ জন করে ১৬ জন সার্বক্ষনিক এই টহলে নিয়োজিত থাকবে। সকল স্থানেই আমাদের যোগাযোগের নাম্বার দেয়া আছে, যে কোন অভিযোগ জানানোর সাথে সাথেই আমরা ব্যবস্থা নেব।

সিইও জানান, মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের সাথে আমরা গত তিনদিন ধরে কাজ করছি। আমাদের একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে মেঘনায়। এ ছাড়া শীতলক্ষ্যা বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে আমাদের অংশে আমরা নজরদারি অব্যাহত রাখবো যেন কোন চাদাবাজি না হয়।

এতে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান, র‌্যাব-১১ সিপিএসসি এর পরিচালক বাবুল আখতার প্রমুখ।

About the author

SOFT PRO IT