নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের হাটগুলোতে আসছে কোরবানির পশু

নারায়ণগঞ্জের হাটগুলোতে আসছে কোরবানির পশু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাটে উঠতে শুরু করেছে কোরবানীর পশু। আগামী ২২ আগস্ট ঈদুল আজহা, আর মাত্র ৪ দিন বাকী।

এ কোরবানীর ঈদের পূর্বে নিয়ম অনুযায়ী প্রশাসনের ইজারাপ্রাপ্ত সকল হাটেই আগামী ১৯ আগষ্ট থেকে পশু বেচাকেনার দিনক্ষণ থাকলেও ইতিমধ্যেই সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সাইজের গরু, মহিষ, ছাগল নিয়ে আসতে শুরু করে দিয়েছেন বেপারীরা। যদিও এসব হাটে কেনা-বেচা পুরোপুরি শুরু হয় ঈদের দুই এক দিন আগে।

এদিকে বেপারীদের সার্বিক সুবিদা প্রদানের আশ্বাস দিয়ে বিভিন্ন গান বাজনা ও বিরাট গরু-ছাগলের হাট বলে মাইকে প্রতিনিয়ত ঘোষণা দিয়ে যাচ্ছেন হাটের দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা। যদিও এসব হাটে কেনা-বেচা পুরোপুরি জমে উঠেনি।

নগরীর শীতলক্ষ্যা কোল্ড স্টোরেজ মাঠ, কাশীপুর হাটখোলা, ফতুল্লা মাঠে দেখাগেছে, এই হাট গুলোতে ঘন্টায় ঘন্টায় বিভিন্ন স্থান থেকে বেপারীরা গরু-ছাগল নিয়ে আসলেও ক্রেতাদের তেমন দেখা মিলেনি কোথাও। কেউ কেউ আবার পছন্দের গরুটির দাম নিয়ে দরকষাকষি করলেও বেশীরভাগ ক্রেতাই জায়গা সংকুলানের কারনে ঈদের আগমুর্হুতে পশু কিনবেন বলে জানান।

বেপারীরা বলছেন, আশা করি ঈদের দুই একদিনের মধ্যেই বেচাকেনা জমে উঠবে। যদি ভারতী গরু না আসে তাহলে ভালো দাম পাবেন বলে আশা ব্যক্ত করেন বেপারীরা।

এদিকে পশুর সৌন্দর্যের জন্য বিভিন্ন জিনিস পত্র হাটে পায়ে হেটে বিক্রি করছেন ফেরিওয়ালারা। আবার পশু কেনার হসলি নেয়ার জন্য হাটে প্রবেশ মুখেে ইজারাদাররা হাসলি কাউন্টার বসিয়েছে। সার্বিক সহযোগিতার জন্য সেচ্ছাসেবক ও নিয়োজিত করা হয়েছে হাটগুলোতে।

About the author

SOFT PRO IT