নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সদর উপজেলার ১৩ টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন

সদর উপজেলার ১৩ টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সংসদ সদস্য শামীম ওসমানের হস্তক্ষেপে শান্তিপূর্ন উপায়ে সদর উপজেলার ১৩ টি অস্থায়ী পশুর হাটের ইজারা শেষ হয়েছে। সোমবার সিডিউল কেনাকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও গোগনগর ইউপির প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর বাহিনীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা চলে।

মঙ্গলবার ( ১৪ আগস্ট ) দুপুরে টেন্ডার খোলার আগে সিডিউল গ্রহনকারীদের সমর্থকদের উপস্থিতি ছিল ব্যাপক। এতে করে অপ্রীতিকর ঘটনার আশংকায় প্রশাসন পুলিশ মোতায়েন করে।

সংসদ সদস্য শামীম ওসমান বেলা প্রায় ২ টায় উপজেলা পৌঁছান। পৌছে হুঁশিয়ার উচ্চারন করে বলেন, সিডিউল খোলার সময় কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করলে হাত পা ভেংগে ফেলবো।

এসময় তিনি বেশীর ভাগ হাটে একাধিক দরপত্র থাকায় সর্বাধিক দরদাতাদের হাটের ইজারা দেবার নির্দেশ দেন। এতে কোন ধরনের পক্ষপাতিত্ব না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

শামীম ওসমানের উপস্থিতিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনাবিহীন শান্তিপূর্ন উপায়ে  দরপত্র সম্পন্ন হওয়ায় নেতাকর্মীরা সাধুবাদ জানান।

About the author

SOFT PRO IT