নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ১০০পিছ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সুফি গ্রেফতার

বন্দরে ১০০পিছ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সুফি গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগহ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরের শীর্ষ মাদক সম্রাজ্ঞী সুফিয়া ওরফে সুফি(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে তার শ^শুরালয়ের সামনে থেকে থানার চৌকশ সাব-ইন্সপেক্টর আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতারে সক্ষম হন। এ সময় পুলিশ তার হেফাজতে থাকাবস্থায় ১০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃত সুফিয়া ওরফে সুফি মাহমুদনগর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী নাছির ওরফে কলকি নাছিরের স্ত্রী। মাদক বিরোধী কমিটির চাপে এলাকায় বিক্রি করতে না পারলেও এরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় গিয়ে ফেরি করে মাদক সাপ্লাই দিয়ে আসছে।

এদিকে সুফিকে গ্রেফতার করায় এলাকাবাসী বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল ও অভিযান পরিচালনকারী অফিসার আনোয়ার হুসাইনে অভিনন্দন জানিয়েছে। তারা চৌকশ পুলিশ কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 August 2018

বন্দরে ১০০পিছ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সুফি গ্রেফতার

www.narayanganjbarta24.com