সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার আর নেই

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার আর নেই ( ইন্না লিল্লা‌হী ওয়া ইন্না ইলা‌ইহী রজিউন ) । সোমবার রাতে ৯ টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের গভীর শোক প্রকাশ করেছে।

About the author

SOFT PRO IT