নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আত্মরক্ষার্থে গুলি ছুড়লেন কাউন্সিলর আব্দুল করিম বাবু

আত্মরক্ষার্থে গুলি ছুড়লেন কাউন্সিলর আব্দুল করিম বাবু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবুর দাবী ছোট ভাই ইকবালকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচাতে ফাঁকা গুলি করি। কেন না ছিনতাইকারী চক্রের সদস্যরা আমাদের কে ঘিরে ফেলে। একই সময় তারা আমাদের উপর হামলা চালায়। এতে করে আমার ভাইসহ বেশ কয়েকজন আহত হয়। সকলকে নিরাপদ রাখতেই আত্মরক্ষার্থে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে আমি গুলি চালাই। এরপর ছিনতাইকারী চক্র পালিয়ে গেলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।

জানা গেছে, ১৩ আগষ্ট সোমবার শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি বেসরকারী ব্যাংকে টাকা উঠানোর জন্য লাইনে দাড়ায় কাউন্সিলর আবদুল করিম বাবুর ছোট ভাই ইকবাল। কিন্তু সেখানে আগে থেকে ওৎ পেতে থাকে একদল ছিনতাইকারী। তারা ইকবালকে ঘিরে ধরে এবং এলোপাথারি মারধর করতে থাকে। এ খবর শুনে কাউন্সিলর ছিতাইকারীদের হাত থেকে ভাইকে বাঁচাতে ছুটে আসে ব্যাংকের সামনে। তাকে দেখে আরও ক্ষিপ্ত হয় ছিনতাইকারীরা। ঐ সময় এক রাউন্ড গুলি ছুড়েন ঐ কাউন্সিলর।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, ভূষামাল ব্যবসায়ী ভুলু মিয়ার ছেলে শিপন, বিএনপি নেতা নাছির গং। এ ব্যাপারে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। তারা হলো শিপন, বিএনপি নেতা নাছির সহ ১০/১২ জনের বিরুদ্ধে।

এ ব্যাপরে সদর মডেল থানার ওসি জানায়, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 August 2018

আত্মরক্ষার্থে গুলি ছুড়লেন কাউন্সিলর আব্দুল করিম বাবু

www.narayanganjbarta24.com