নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় পুলিশের মামলা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীর বিমানবন্দরে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১২ আগস্ট) সদও মডেল থানায় গভীর রাতে মামলাটি দায়ের করা হয়।

সদর মডেল থানার এস আই মাহমুদ রানার দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সকালে তার নেতৃত্বে ডিউটি পালন করছিলো । সেইদিন সকাল সাড়ে ১০টায় ৫০ থেকে ৬০ জন এসে  শহীদ মিনারের সামনে আবস্থান নেয়।  পওে তারা চাষাঢ়ার গোলচত্ত¦রে অবস্থান নিয়ে চারদিকের রাস্থা বন্ধ করে দেয়। তখন পুলিশ তাদের বাধা ও রাস্তা থেকে সরাতে চাইলেও ব্যর্থ হন। ওই সময় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন জনতা পুলিশকে উল্টো হুমকি দেয়। তারা পুলিশের রাষ্ট্রিয় কাজে বাধঘা দেয়। তখন ৫টি অটোরিক্সা ভাংচুর করে। এক পর্যয়ে পুলিশের উপর হামরা কওে পাুলিয়ে যায়।

উল্লেখ্য, ৩১ জুলাই নিরাপদ সড়ক চাই দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনের শিক্ষার্থীরা চাষাড়ায় মানববন্ধন দিয়ে শুরু করে। পরবর্তীতে চাষাঢ়ায় গত এক আগস্ট থেকে চার আগস্ট পর্যন্ত চারদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে ৫ম দিন ছাত্রলীগরা চাষাঢ়ায় অবস্থান নিলে আন্দোলনরত শিক্ষার্থীরা সওে গিয়ে  প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে আন্দোলনকারীরা আরও দুইদিন বিক্ষিপ্ত ভাবে কর্মসূচি পালন করলেও সাধারণ শিক্ষার্থীরা ছিলো না বলেই চলে।

About the author

SOFT PRO IT